ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কালীগঞ্জে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ৯৭২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহনেওয়াজ।গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ভাদগাতী গ্রামে মো. বাচ্চু মিয়ার বাড়ীর সংলগ্ন ঘটেছে। অভিযুক্ত অপু (৩৫) কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সালামের বড় ছেলে।

ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল আনুমানিক চারটার দিকে মো. মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া প্রাইভেটকার নিয়ে বাড়ীতে যাওয়ার সময় ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সালামের বড় ছেলে মো. অপু (৩৫) পূর্ব শক্রুতার জের ধরে তার হাতে একটি ইট নিয়ে গাড়ী থামানোর জন্য বলে।

সোহাগ স্থাণীয় কাজী আমির এর দোকানের সামনে গাড়ীটি থামালে গাড়ীর দরজা খুলে সোহাগকে মারধোর করে। এ সময় তার ডাক চিৎকারে স্থাণীয়রা দৌড়ে এসে সোহাগকে উদ্ধার করে গাড়ীসহ বাড়ীতে পাঠিয়ে দেয়। পরে সোহাগ তার প্রাইভেটকারটি ভাদগাতী এলাকার বাচ্চু মিয়ার বাড়ীর সামনে পার্কিং করে বাড়ীতে গেলে কিছুক্ষণ পর কাউন্সিলর মো. আব্দুস সালামের বড় ছেলে মো. অপু, আছান উদ্দিনের ছেলে মঞ্জুর হোসেন, মো. সুরুজ মিয়া ও হুমায়ুন, সুরুজের ছেলে বাপ্পীসহ অজ্ঞাত ৩/৪ জন পূর্বপরিকল্পিত ভাবে লোহার রড দিয়ে এলোপাথারী বাইরাইয়া গাড়ী ভাংচুর করে।

এতে গাড়ীর প্রায় তিন লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পর থেকে অপু, মঞ্জুর, হুমায়ুন, সুরুজ ও বাপ্পী ড্রাইভার সোহাগকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিয়ে চলছে। এ বিষয়ে মো. মজনু মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ লেখা পর্যন্ত দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত তাদের হুমকি সহ মহরা দেওয়ার অভিযোগ করেন ড্রাইভার সোহাগ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ

আপডেট সময় : ০১:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩