ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

ফেসবুক একাউন্ট নিরাপদ এবং হ্যাকিং থেকে বাঁচার উপায়:কাজী নিশাত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:২৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ৯৭১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য প্রযোক্তি ডেস্ক॥

বর্তমানে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক হওয়া খুব কমন একটি বিষয় হয়ে দাড়িয়েছে।আমরা অনেকেই এই হ্যাকারের কাছ থেকে  ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি।

অন্যদিকে একাউন্ট হ্যাক করে ফ্রেন্ড বা পরিচিতদের মেসেজ করে হাতিয়ে নিচ্ছে টাকা। এই সব ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে নিরাপদ থাকা যায় সাইবার সিকিউরিটির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে।

ডিজিটাল ফুটপ্রিন্ট
আমরা যেমন হাটলে আমাদের পায়ের ছাপ পড়ে, তেমনি অনলাইনেও আমরা কোন সাইট ব্রাউজিং করলে, কমেন্ট করলে কিংবা যে কোন একশনের মাধ্যমে আমরা কিছুনা কিছু তথ্য রেখে আসি।

কোন হ্যাকার যখন আপনাকে ভিক্টিম বানায়, তখন আপনার সব তথ্যই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। আপনার বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা, পরিবারের সদস্যদের নাম, আপনি কোন মডেলের ফোন ব্যাবহার করেন ইত্যাদি নানা তথ্য আপাত দৃষ্টিতে দেখতে মূল্যহীন মনে হলেও, আসলে এগুলোই হ্যাকারের কাছে সোনার হরিন।

ধরুন, আপনি একটা বাইকের গ্রুপে আছেন। আপকামিং মডেলের একটা বাইকের পোস্টে আপনি কমেন্ট করলেন যে, “এই বাইকটা আমার স্বপ্নের বাইক”।

এখন হ্যাকার একটা দরকারি তথ্য পেয়ে গেলো আপনার সম্পর্কে। এবার তারা একটি পেজ ডিজাইন করবে একদম বাইকের কোম্পানির ওয়েবসাইটের মত করে।

এই বাইকটি লান্সিং উপলক্ষ্যে প্রথম ১০০ জনকে টেস্ট ড্রাইভ দেয়ার সুযোগ দেয়া হচ্ছে, তাদের জন্য রয়েছে পুরষ্কার, ইত্যাদি।

খুব সহজেই আপনাকে ট্র্যাপ করে ফেলার সম্ভাবনা রয়েছে। দুর্বল পাসওয়ার্ড একসময় সাধারণ বাংলাদেশী ফেসবুক ব্যাবহারকারিদের একটি বড় অংশই পাসওয়ার্ড হিসেবে ব্যাবহার করতো নিজের ফোন নাম্বার।

এছাড়াও নিজের প্রিয় মডেলের গাড়ির নাম, সন্তানের নাম, ব্যাবসা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি দিয়ে পাসওয়ার্ড দিলে তা হ্যাক করা তুলনামূলক সহজ। কারণ আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে অলরেডি হ্যাকার এই সকল তথ্য জানে।

অপরিচিত লিংক
আমরা অনেক সময় বিভিন্ন গেমস কিংবা অফার সামনে আসলে ক্লিক করি। অথবা অশ্লীল কোন পোস্ট সামনে আসলে ক্লিক করে বসি ভেতরে কি আছে দেখার জন্য।

একটি ওয়ার্নিং দেখালো যে, আপনার মোবাইলে ভাইরাস আছে, ভাইরাস মুক্ত করতে এখানে ক্লিক করুন।

আমরা সহজেই ক্লিক করে বসি। এই ধরণের অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। অপরিচিত কোন মেইল ওপেন করা যাবে না, লিংকে ক্লিক করা যাবে না, সফটওয়ার ইন্সটল করা যাবে না কিংবা মেসেজের রিপ্লাই করা যাবে না।

ফেসবুকের কিছু সিকিউরিটি ফিচার
·         আপনার সাথে মিউচুয়াল ফ্রেন্ড না থাকলে রিকুয়েস্ট পাঠাতে পারবে না
·         আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না
·         লিস্টে না থাকলে আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না
·         কেউ আপনার একাউন্টে লগ ইন করার চেষ্টা করলে আপনার ফোনে কোড আসবে
·         আপনার মেইল এড্রেস কিংবা ফোন নাম্বার কেউ দেখতে পাবে না
ফেসবুকে আমার প্রতিটি ক্লিক হবে সতর্কতার সাথে। তাহলেই আমার একাউন্ট নিরাপদ থাকবে।

কাজী মাহমুদ বিন আবদুল্লাহ
সিইও, কাজী নিশাত আইটি

এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

19 August 2022

ফেসবুক একাউন্ট নিরাপদ এবং হ্যাকিং থেকে বাঁচার উপায়:কাজী নিশাত

www.Bangladesherbarta.com

ফেসবুক একাউন্ট নিরাপদ এবং হ্যাকিং থেকে বাঁচার উপায়:কাজী নিশাত

আপডেট সময় : ০৩:২৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২