ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

চলে গেলেন সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ৯৭৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বীর মুক্তিযোদ্ধা সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল রোববার (২৭ আগস্ট) দিনগত রাত পৌনে ১১টার দিকে তিনি ময়মনসিংহ শহরের নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।আজ সোমবার (২৮ আগস্ট) প্রথমে ঢাকায়, পরে ময়মনসিংহে মরহুমের জানাজা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ বোধ করলে তাঁকে নেক্সাস হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে ১১টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দিবাগত রাত ৩টার দিকে পরিবারের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম ফেরদৌস ঝিলু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।মৃত্যুর সময় মতিউর রহমানের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনি রেখে গেছেন।

মতিউর রহমান ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। তাঁর পিতার নাম আবদুর রেজ্জাক এবং মায়ের নাম মেহেরুন্নেসা খাতুন। বর্তমান সরকারের মন্ত্রিসভায় ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি ঢাকা হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ১৯৫৮ সালে আ.লীগে যোদ দেন। ১৯৮৬ সাল থেকে ১৮ বছর ময়মনসিংহ জেলা আ.লীগের সভাপতি ছিলেন। ১৯৮৬ ও ২০০৮ সালে ময়মনসিংহ সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনবার ময়মনসিং পৌরসভার মেয়র ছিলেন। ২০২২ সালে তাঁকে একুশে পদক দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় ভারতের ঢালু যুবশিবিরের ইনচার্জ এবং ৭১ সালের ১০ ডিসেম্বর মিত্রবাহিনীর সঙ্গে তিনি মুক্ত ময়মনসিংহে প্রবেশ করেন। তিনি স্কুল কলেজ মাদ্রাসাসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 August 2023

চলে গেলেন সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান

www.Bangladesherbarta.com

চলে গেলেন সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান

আপডেট সময় : ০২:৪৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩