ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

চিনি চোরাকারবারির গাড়িচাপায় প্রাণ গেল নারী সাংবাদিকের

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৭৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি।

নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় চিনি চোরাকারবারির গাড়ি চাপায় মোছা. সাহারা (৩৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ফেরদৌসী নামে অপর এক সাংবাদিক আহত হয়েছেন। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জেলা শহরের রাজুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাহারা ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। সাহারা দৈনিক আলোরজগত নামে একটি পত্রিকার ফটো সাংবাদিক ছিলেন।

আর আহত ফেরদৌসীর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামে। তিনি দৈনিক আলোরজগত নামে একটি পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা এক চিনির গাড়িকে ওই দুই সাংবাদিক ঠাকুরাকোনা সেতুর কাছে থামানোর চেষ্টা করে। চোরাকারবারিরা দ্রুত গাড়িটি নিয়ে শহরের দিকে চালিয়ে যায়। তারাও মোটরসাইকেলে করে চিনির গাড়ির পিছু নেয়। এদিকে, চিনির গাড়িটির পেছনে মোটরসাইকেলে করে আসে চোরাকারবারিদের সহযোগীরা। জেলা শহরের অদূরে বাজুর বাজারে হাঁস প্রজনন কেন্দ্রের সামনের সড়কে সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের মোটরসাইকেলটিকে চাপা দেয় চোরাকারবারিদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেলে থাকা দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে সাহারা মারা যান। আর আহত ফেরদৌসী চিকিৎসা নিচ্ছেন।

ওসি আরও বলেন, চোরাকারবারিদের ব্যবহত রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 September 2023

চিনি চোরাকারবারির গাড়িচাপায় প্রাণ গেল নারী সাংবাদিকের

www.Bangladesherbarta.com

চিনি চোরাকারবারির গাড়িচাপায় প্রাণ গেল নারী সাংবাদিকের

আপডেট সময় : ০৪:২০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩