ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

নির্বাচনের আগে র‍্যাবের নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:১৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / ৯৭০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনে আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আবারও অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (১৬ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে ঢাকায় সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আফরিন আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আমাদের যে প্রচেষ্টা, সেটি অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে আইনজীবীর মাধ্যমে ইতোমধ্যে আমাদের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’

পররাষ্ট্রসচিব  আরও বলেন, ‘র‌্যাবকে সংস্কারের যে বিষয়গুলো আছে সেগুলো করতে সময় লাগবে। যদি কেস বাই কেস ভিত্তিতে (নিষেধাজ্ঞা) তুলে নেওয়া হয়, তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বাড়বে এবং যে সহিংসতামুক্ত নির্বাচনের কথা বলা হচ্ছে, সে ক্ষেত্রে হয়তো ইতিবাচক ভূমিকা রাখবে।’

এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে র‌্যাব ও সংস্থাটির ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনের আগে র‍্যাবের নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

আপডেট সময় : ০৮:১৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩