ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম সম্মাননা পেলেন মুফতি মাওলানা মোহাম্মদ এহছানুল হক জেহাদী মুজাদ্দেদী

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:৪৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ৩০ অক্টোবর ২০২৩ ইং রোজ সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ২০২৩ ইং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম পি।

ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নাজিবুল বশর মাইজভান্ডারী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাফিলুদ্দিন সরকার সালেহী, ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

ইমাম সম্মেলনে সারা দেশ থেকে প্রায় এক লাখ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম যোগ দেন। এ দিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ পুরুষ্কার,সম্মাননা গ্রহণ করেন, ৩ লক্ষ ৫০ হাজার মসজিদের ইমামদের মধ্যে শ্রেষ্ঠ ইমাম হিসেবে বক্তব্য প্রদান করেন লাকসামের কৃতি সন্তান বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ এহছানুল হক জেহাদী মুজাদ্দেদী।

এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী, জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তারা অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুফতি মাওলানা মোহাম্মদ এহছানুল হক জেহাদী মুজাদ্দেদী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ইরুয়াইন গ্রামের কৃতি সন্তান। পিতা মরহুম পীর আল্লামা আবদুল বারী জেহাদী মুজাদ্দেদী মাতা তাহেরা আক্তার। তিনি আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসা লাকসাম কুমিল্লা এর আরবি প্রভাষক। মনিপুর বায়তুল আশরাফ (মাইকওয়ালা) জামে মসজিদ মিরপুর-২, ঢাকা এর খতিব। তিনি দেশবাসী সকলের দোয়া প্রার্থী।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
07 December 2023

বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম সম্মাননা পেলেন মুফতি মাওলানা মোহাম্মদ এহছানুল হক জেহাদী মুজাদ্দেদী

www.Bangladesherbarta.com

বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম সম্মাননা পেলেন মুফতি মাওলানা মোহাম্মদ এহছানুল হক জেহাদী মুজাদ্দেদী

আপডেট সময় : ০৬:৪৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩