ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ১১ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:৩১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ১০০৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী৷৷ 

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১১ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার দিনগত রাত ৯টা ১৫ মিনিট দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার রাতে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ রাখার কারণে দৌলতদিয়া ঘাটে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। এতে প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম জানান, ঘন কুয়াশার কারণে বুধবার রাত ৯টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিট থেকে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমান এ নৌরুটে ছোট-বড় মোট ১৬টি ফেরি চলাচল করছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
04 January 2024

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ১১ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

www.Bangladesherbarta.com

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ১১ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৭:৩১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪