ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে আট দোকান পুড়ে ছাই

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:৩৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ৯৭৭৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনিসুল হক সুমন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ৷৷ 

নেত্রকোনার দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের ডেউটুকোন ফেরীঘাট এলাকায় সোমবার দিবাগত রাত একটার সময় আকস্মিক আগুন লাগার ঘটনায় আটটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানাযায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করলে আশেপাশে ঘুমন্ত লোকজন সজাগ হয়ে ছুটে আসে এবং আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালায় পাশাপাশি নেত্রকোনা জেলা সদর এর ফায়ার সার্ভিসের নাম্বারে কল করে। অগ্নিকান্ডের বিষয়ে দোকান মালিক ও বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান মিয়া জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর চারটি দোকানসহ মোট আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহত না হলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন আসতে কিছুটা বিলম্ব করে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তুু ততক্ষণে মাছ মহাল, ওয়ার্কশপের, ফার্নিচারের দোকান, মনোহারি দোকান, চা-স্টল সহ আটটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমরা এখন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা আগুনে পুরে তাদের প্রায় ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস যদি আরো আগে আসতো তাহলে হয়তোবা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই লাগব করা সম্ভব হতো।

এব্যপারে ইমরান খান নামের স্থানীয় একজন জানান, মহান আল্লাহর নিকট শুকরিয়া এই কারনে যে, এই ভয়াবহ অগ্নিকান্ডে কোন হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি কম হতো যদি সময়মত ফায়ার সার্ভিসের লোকজন আসতো। রাত একটায় আগুন লাগে আর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত তিনটায় আসে কয়লায় পানি ঢালার জন্য।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, গত রাতের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে আট দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০৭:৩৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪