ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

জাকের পার্টির ইসলামী সম্মেলন ১২ ফেব্রুয়ারি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:২১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৮৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আহনাফ তাজওয়ার৷৷  

বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র (ওফাত) স্মরণে মহাপবিত্র ইসলামী সম্মেলন ও বিশ্ব উরস শরীফ আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী ২০২৪, অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাইশরশি জাকের মঞ্জিল, স্পিনিং মিল মাঠে।

চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। উক্ত অনুষ্ঠানে জাকের পার্টি, ২৪টি সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্ট এবং বহির্বিশ্ব জাকের পার্টির সর্বস্তরের নেতা, নেত্রী, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আগমন ঘটবে বলে কর্মব্যস্ত সময় পার করছেন জাকের পার্টির নেতাকর্মীরা।

ইতোমধ্যেই তাদের থাকা-খাওয়া, অজু-গোসল ও নামাজ আদায়ের জন্য সব ধরণের ব্যবস্থা সম্পূর্ন হয়েছে। এছাড়া উরসে আগতদের নিরাপত্তায় পুরো মিল এলাকাজুড়ে থাকবে সি.সি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব সেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলে জানান, জাকের পার্টি ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি, আব্দুল রাজ্জাক বেপারী।

আগামী ১২ ফেব্রুয়ারী সোমবার বাদ আছর সকল আশেকান জাকেরান ধর্ম প্রাণ মুমীন, মুসলমান ও অন্যান্য ধর্মের শান্তিকামী মানুষ কাফেলা নিয়ে বাইশরশি জাকের মঞ্জিলে আসবেন।

ওয়াক্তিয়া নামাজ, তেলাওয়াতে কালামে পাক, নফল ইবাদত বন্দেগী, মিলাদ মাহফিল, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, ওয়াজ নসিহত এবং আখেরী মুনাজাতের মধ্য দিয়ে আগামী ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠানের সমাপ্তি হবে।

নিউজটি শেয়ার করুন

জাকের পার্টির ইসলামী সম্মেলন ১২ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৬:২১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪