ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কুমিল্লায় সিজার করতে গিয়ে সন্তানের মাথা কাটলেন চিকিৎসক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৮২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় প্রতিনিধি৷৷ 

কুমিল্লা সদর হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচার করতে গিয়ে গর্ভের সন্তানের মাথা কেটে ফেলার অভিযোগ উঠেছে। পরে সেখানে ১৪টি সেলাই দিতে হয়। এমনকি চিকিৎসক বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। পরে তা জানাজানি হয়।গত রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা নগরীর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকের বাবা শাহাবুদ্দিন বলেন, আমাদের না জানিয়ে নবজাতকের মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কুমিল্লা নগরীর আশ্রাফপুর এলাকায় তারা থাকেন। গত ১১ ফেব্রুয়ারি তার গর্ভবতী স্ত্রী জুলিকে (২০) কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন রাতে অস্ত্রোপচার সম্পন্ন করে নবজাতককে রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ভেতরে আনলে নবজাতকের মাথায় ১৪টিরও বেশি সেলাই দেখে নবজাতকের মা হাউমাউ করে কান্নাকাটি করলে চিকিৎসক তাদের বুঝিয়ে বলেন, ‘একটু সমস্যা হয়েছে। তার জন্য আমরা দুঃখিত।’

নবজাতকের বাবা শাহাবুদ্দিন বলেন, ডাক্তাররা অনেকবার আমাদের রিকোয়েস্ট করে বলেছেন, এ ঘটনাটি যাতে বাইরের কাউকে না জানাই। বাচ্চার কোনো সমস্যা হবে না বলে আমাকে আশ্বস্ত করে বলেছেন, কিছু দিন পর ক্ষত ঠিক হয়ে যাবে।এ ব্যাপারে অস্ত্রোপচারকারী চিকিৎসক জেনিফার শারমিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
16 February 2024

কুমিল্লায় সিজার করতে গিয়ে সন্তানের মাথা কাটলেন চিকিৎসক

www.Bangladesherbarta.com

কুমিল্লায় সিজার করতে গিয়ে সন্তানের মাথা কাটলেন চিকিৎসক

আপডেট সময় : ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪