ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

এমইএস কলেজে বসন্তের ছোঁয়া পালিত হলো ফাগুন উৎসব

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:১৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৭৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা৷৷ 

ঋতুরাজ বসন্ত’কে স্বাগত জানাতে চট্টগ্রাম নগরীর ওমর গণি এমইএস কলেজে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে “ফাগুন উৎসব।”

গত ১৫ ই ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবে অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিংবডির সদস্য শিক্ষাবিদ,লেখক অধ্যক্ষ ড.আনোয়ারা আলম।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী,গভর্নিং বডির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোহাম্মদ আলী।অধ্যাপক ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমীন ,অধ্যাপক আয়েশা বেগম,অধ্যাপক শাহানা ইয়াসমিন, শিক্ষার্থীদের পক্ষে কলেজ সাংস্কৃতিক অঙ্গনের সাধারন সম্পাদক ফাতেমা আক্তার সহ প্রমুখ।

প্রধান অতিথি ড. আনোয়ারা আলম বলেন, “সংস্কৃতি চর্চাই এক মাত্র মাধ্যম যার মাধ্যমে একটি দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা হয়। পহেলা ফাগুন উৎসব আমাদের ষড়ঋতুর দেশের ঋতু বৈচিত্র্যের প্রজন্মের পরিচায়ক। আর বিশেষ করে শিক্ষাঙ্গনে এমন উৎসব শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে সুন্দর প্রজন্ম তৈরিতে সহায়ক ভুমিকা রাখে।”

অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম সভাপতির বক্তব্যে বলেন ,“ঋতুরাজ বসন্তের প্রথম দিন। দেশের ছয় ঋতুর মধ্যে বসন্ত ঋতুরাজ। তরণ প্রজন্মের জন্য বলতে চাই- প্রকৃতি আমাদের আসল জায়গা। আমাদের যে অর্জন তার সবকিছুই প্রকৃতির কাছ থেকে। আসুন আমরা নিজেদের প্রকৃতির মধ্যে বিলিয়ে দিই।”

দ্বিতীয় পর্বে কলেজের সাংস্কৃতিক সংগঠন ওমরগণি এমইএস কলেজ সাংস্কৃতিক অঙ্গনের সভাপতি শেখ মোঃ শরীফুল আলম সৌরভ এর সঞ্চালনায় অধ্যাপক নন্দিতা বড়ুয়ার তত্বাবধানে সংগঠনের সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।সংগঠনের সংগীত শিল্পী জয়, মাহফুজ, তিলক ও তাদের দলের গানে গানে, শ্রাবণ্য, ফারহানা, শারমিন, বর্ষা, আতকিয়া, স্মৃতিদের নৃত্যের তালে, ফাতেমা ও তার যন্ত্রীরাদের আবৃত্তি ভাব-বিনিময়ে শিল্পীরা উৎসবকে মাতিয়ে তোলেন।

এদিকে অনুষ্ঠানকে চমকপ্রদ ও রঙিন করে তুলতে কলেজ পড়ুয়া ইসরাত, তামিম, হাবিব, জিন্নাত, শ্রাবণ্য, শর্মিলা, মাহফুজ, জয়, তিলক জয়ন্ত, বর্ষা, শারমিন, সালেহ্, ফয়সাল, জিসান, আতকিয়া, আজিজ, ইমরান, ফারজানা, ফারহানা, নজরুল,স্মৃতি, অর্পা, রিফাত,আরাফাত, সাফরিন, রিনভি,সাইফা, সাইবা, ইমন, অরিত্রী, সাজন, ফাহমিদা, স্বপ্নীল, মুনজারিন, সাগর, ফাহাদ, দীপা, মুগ্ধ, হাসান, রূপা, খুশবু, নুসরাত মিম,রিফাত সাইফুল্লাহ্,ইফতেখার তুহিন সহ প্রমুখ দলীয় পরিবেশনা সহ বিভিন্ন সাজসজ্জার কাজ করেছেন।

ঋতুরাজ বসন্ত বরণ উৎসবে ছাত্রীদের হলুদ শাড়ি খোঁপায় ছিল গোলাপ ও গাঁদা ফুলের মালা। ছেলেরাও সেজে ছিলো হলুদ পাঞ্জাবিতে। যেন ঋতুরাজ বসন্ত তার সকল রঙে ধরা দিয়েছে ওমর গণি এমইএস কলেজ প্রাঙ্গণে।

শেষ পর্বে নৃত্য শিল্পী শারমিন সুলতানা শ্রাবণ্যের পরিচালনায় শিক্ষার্থীদের ফ্ল্যাশ মপে বাঙলার ঐতিহ্যবাহী গানের সাথে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি হয় কলেজের ফাগুন উৎসবের।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
17 February 2024

এমইএস কলেজে বসন্তের ছোঁয়া পালিত হলো ফাগুন উৎসব

www.Bangladesherbarta.com

এমইএস কলেজে বসন্তের ছোঁয়া পালিত হলো ফাগুন উৎসব

আপডেট সময় : ০৮:১৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪