ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

অনলাইনে ঘরে বসে পাওয়া যাবে খতিয়ান, দেওয়া যাবে খাজনা’

মাহবুব আলম
  • আপডেট সময় : ০৪:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৯৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ঘরে বসে অনলাইনে মৌজা ম্যাপ, জমির পরচা, খতিয়ান পাওয়া যাবে, তেমনিভাবে জমির খাজনাও দেওয়া যাবে। এই পদ্ধতিতে কোনো ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতি থাকবে না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে অটোমেটেড ভূমিসেবা সিস্টেম সফটওয়্যার সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল ভূমিসেবার ফলে ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা কমে যাবে, ফৌজদারি মামলার সংখ্যাও হ্রাস পাবে।

তিনি আরও বলেন, ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে মানুষের মনে ভূমি সেবা সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা সম্ভব। এর জন্য সেবা প্রদানকারীদের দক্ষতাবৃদ্ধি এবং ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে।

সভায় প্রকল্প পরিচালক জানান, ২০১৭ সালে সারা দেশে অনলাইনে নামজারি সেবা চালু হলেও বর্তমানের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নততর সংস্করণ তৈরি করা হয়েছে।

শুরু থেকে এ পর্যন্ত ৭ বছর ৯ মাসে মোট ১ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৩৮০ টি নামজারির আবেদন জমা পড়েছে। নিষ্পত্তির হার ৯৭ দশমিক ৩ ভাগ। নাগরিক আবেদনের অনেক তথ্য সিস্টেম থেকে অটোমেটিক ভাবে যাচাই হয়ে যাবে। অটোমেটেড ভূমি সেবার সফটওয়্যারসমূহকে জনবান্ধব ও ব্যবহার উপযোগী করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানো হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক।

সভায় সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহবুব হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনলাইনে ঘরে বসে পাওয়া যাবে খতিয়ান, দেওয়া যাবে খাজনা’

আপডেট সময় : ০৪:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫