ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম কর্ণফুলী টানেলে আগুন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৯৭৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরফান আহমেদ৷৷ 

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আনোয়ারা প্রান্তে ওয়্যারহাউজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে গুদামে থাকা কেমিক্যাল ভর্তি শতাধিক ড্রাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।রোববার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের পরিত্যক্ত ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ মংসুইনু মারমা এ তথ্য নিশ্চিত করেন। তবে আগুনের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে দুপুর দেড়টার দিকে কনস্ট্রাকশন ওয়্যারহাউজে আগুন লাগে। পরে টানেলে নিয়োজিত ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী, আনোয়ারা ফায়ার সার্ভিসসহ ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম কর্ণফুলী টানেলে আগুন

আপডেট সময় : ০২:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪