ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কুমিল্লা ব্রাক্ষণপাড়ায়// হেলিকপ্টার চড়ে বিয়ে বাবার  মায়ের স্বপ্ন পূরণ করলেন সোহাগ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • / ৯৭৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলা প্রতিনিধি

মা-বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর (গাঘড়াকাটা) গ্রামের মো. সোহাগ ভূঁইয়া।

হেলিকপ্টার দেখতে ভিড় জমান এলাকার উৎসুক জনতা,বিয়ে শেষে হেলিকপ্টারে করে কনেকে বাড়ি নিয়ে যান তিনি। মো. সোহাগ ভূঁইয়া কান্দুঘর গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। আর কনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের মো. হুমায়ন কবির ও মোসা. পারভীন আক্তারের মেয়ে মৌসুমী আক্তার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. সোহাগ ভূঁইয়া একজন ইতালি প্রবাসী। তার বৃদ্ধ মা-বাবার স্বপ্ন পূরণ করতে তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজ এলাকা থেকে হেলিকপ্টারে চড়ে এবং অর্ধশতাধিক মাইক্রোবাস ও শতাধিক মোটরসাইকেল নিয়ে কনের বাড়িতে যান।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, ইতালি প্রবাসী মো. লুৎফুর সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ ব্যাপারে সোহাগ ভূঁইয়ার মামা লুৎফুর সরকার বাংলাদেশের বার্তা কে বলেন, আমার বোন আর ভগ্নিপতির স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে ছেলের বউকে ঘরে তুলবেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের এই আয়োজন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
25 August 2022

কুমিল্লা ব্রাক্ষণপাড়ায়// হেলিকপ্টার চড়ে বিয়ে বাবার  মায়ের স্বপ্ন পূরণ করলেন সোহাগ

www.Bangladesherbarta.com

কুমিল্লা ব্রাক্ষণপাড়ায়// হেলিকপ্টার চড়ে বিয়ে বাবার  মায়ের স্বপ্ন পূরণ করলেন সোহাগ

আপডেট সময় : ০২:৪৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২