ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

জনতা ব্যাংকের ভল্ট থেকে ৫ কোটি ২২ লাখ টাকা উধাও

আহছান হাবীব
  • আপডেট সময় : ১২:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৯৮২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই শাখার ভল্ট থেকে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা খোয়া গেছে। এ ঘটনায় তদন্ত টিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

টাকার অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। রবিবার (২৪ মার্চ) রাতে তামাই শাখার ব্যাংক ব্যবস্থাপকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ওই শাখার ব্যবস্থাপক আল আমিন, সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম, ব্যাংক কর্মকর্তা রাশেদুল ইসলাম।

এর আগে ব্যাংকটির সিরাজগঞ্জের এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম তামাই শাখার ব্যাংকের ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ থেকে জানা যায়, তামাই শাখায় লেনদেন নিয়ে সন্দেহ হলে গত রবিবার সেখানে যান ঊর্ধ্বতন কর্মকর্তরা। অডিট শেষে তারা ৫ কোটি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকার হিসাব গড়মিল পান। এ সময় তামাই জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও অফিসারের কাছে জানতে চাইলে তারা কোনো সদুত্তোর দিতে পারেনি। পরে তাদের বিরুদ্ধে বেলকুচি থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়। রাতে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। যেহেতু বিষয়টি টাকা লেনদেন সংক্রান্ত সে কারণে অভিযোগটি দুদকে পাঠানো হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগসহ তিন ব্যাংক কর্মকর্তাকে আমাদের হাতে হস্তান্তর করা হয়। যেহেতু এটি ব্যাংকিং অর্থনৈতিক হিসাব তাই বিষয়টি দুদকে পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে অভিযুক্তদের জেলে পাঠানো হয়।’

সোমবার (২৫ মার্চ) সকালে তামাই শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংক শাখা ব্যবস্থাপক পরিবর্তন করা হয়েছে। নতুন করে দায়িত্ব নিয়েছেন কামরুল হাসান। এ সময় দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দুই সদস্যের একটি তদন্ত টিম কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো দুই তদন্ত কর্মকর্তারা হলেন, বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের যুগ্ম পরিচালক এস এম সাজ্জাদ হোসেন ও সহকারী পরিচালক ওমর ফারুক।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
25 March 2024

জনতা ব্যাংকের ভল্ট থেকে ৫ কোটি ২২ লাখ টাকা উধাও

www.Bangladesherbarta.com

জনতা ব্যাংকের ভল্ট থেকে ৫ কোটি ২২ লাখ টাকা উধাও

আপডেট সময় : ১২:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪