ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ভোলার তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৫ টি দোকান ছাই

ভোলা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০১:৩৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / ৯৮৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৫ টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (২৭ এপ্রিল) রাত ১২টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান ব্যবসায়ীরা। পরে রাত ১২টার দিকে হঠাৎ সানজিদা গার্মেন্টসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গার্মেন্টস, মুদিদোকান, টিভি-ফ্রিজের শোরুম, ইলেকট্রনিকস দোকান, খাবার হোটেল, ফলের দোকান, জুতার দোকান ও ফার্মেসিসহ প্রায় ১৫ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এতে প্রায় ১০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক লিটন আহমেদ জানান, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন ও তজুমদ্দিনের ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যূতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলার তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৫ টি দোকান ছাই

আপডেট সময় : ০১:৩৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪