ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

অপরাধী যেই হোক, আইনের আওতায় আসবেইঃ কক্সবাজারে আইজিপি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ৯৭১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ট্রলারে ১০ ব্যক্তির হত্যার ঘটনায় পুলিশ অপরাধীদের গ্রেফতার করেছে। বাকি আসামীদের ধরতে পুলিশ কাজ করছে।

বুধবার (০৩ মে) বিকাল ৪টার সময় গণমাধ্যমকর্মীদের আইজিপি বলেন, গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে বলেও জানান পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিকেলে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

সকালে আইজিপি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর কার্যাক্রম পরিদর্শন করেন এবং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে খুন অপহরণ সহ নানা অপরাধ নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে বলেও জানান আইজিপি। রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এছাড়াও সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে মন্তব্য করে আইজিপি বলেন, অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

দুই দিনের সফরে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও জেলার আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকতাদের সাথে বৈঠক করেন। এইসময় পুলিশের বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অপরাধী যেই হোক, আইনের আওতায় আসবেইঃ কক্সবাজারে আইজিপি

আপডেট সময় : ০২:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩