ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

আলো যুব মহিলা কল্যাণ সংস্থার সভাপতি উম্মে হাবিবা শিপুর নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা জেলা প্রতিনিধি,

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কুমিল্লার টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্জুম সুলতানা সীমা,জেলা প্রশাসক শামীম আলম।

এরপর একে একে পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার), সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার,জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু,কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম,বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, আওয়ামীলীগ নেতা ইলিয়াস মোল্লা,রুপম মজুমদার,শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আলো প্রতিষ্ঠান ও আলো যুব মহিলা কল্যাণ সংস্থার সভাপতি উম্মে হাবিবা শিপুর নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রত্যেক সদস্যবৃন্দ এবং উপস্থিত ছিলেন আলো যুব মহিলা কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ জহির আলম।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক- সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৯৫২ সালের ভাষাশহীদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করতে এরপর গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় এক মিনিট নিরবতার মাধ্যমে ভাষাশহীদদের স্মরণ করা হয়। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জন্য শহীদ মিনারটি উন্মুক্ত করে দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকসহ সর্বস্তরের মানুষ একুশের চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
22 February 2023

আলো যুব মহিলা কল্যাণ সংস্থার সভাপতি উম্মে হাবিবা শিপুর নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা 

www.Bangladesherbarta.com

আলো যুব মহিলা কল্যাণ সংস্থার সভাপতি উম্মে হাবিবা শিপুর নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা 

আপডেট সময় : ০৩:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩