ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি’র বাংলা কবিতা দিবস উদযাপন | সাহিত্য

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৯৬৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীযান মুহাম্মদ হাসান:

আজ ২৯শে অক্টোবর। বাংলা কবিতা দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরের কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে বিগত বছরের মতো এ বছরও (আজ শনিবার) দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে।

৮ম বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে বইমেলা ছাড়াও স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার প্রদান, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে বইমেলা উদ্বোধন করেন, কবি বকুল আশরাফ। পায়রা উড়িয়ে বাংলা কবিতা দিবসের উদ্বোধন করেন কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের সহধর্মিণী আফরুনা বাবলী।

স্বাগত বক্তব্য রাখেন, মেলা ও অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও শিশু সংগঠক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

দেবনাথসহ কবিতাকবি রোকেয়া ইউসুফের ‘মানবী ও মধুমঞ্জরী’ কাব্যের মোড়ক উন্মোচন করেন বকুল আশরাফ ও অধ্যাপক অসীম বিভাকর এবং কবি লুৎফর রহমান স্বদেশীর ‘হৃদয় পদ্ম’ কাব্যের মোড়ক উন্মোচন করেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

ইকবাল সিদ্দিকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানভীর ইসলাম রিফাতের হাতে সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার তুলে দেন কবি সাযযাদ কাদিরের সহধর্মিনী আফরুনা বাবলী।

এ বছর দেশের ১৩টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ কবিরা নিজেদের প্রকাশিত বই সহ মোট ১৭টি স্টল নিয়ে শুরু হয় এ বইমেলা।

উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক, কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির ২০০৪ সনে বাংলা কবিতা দিবসের প্রবর্তন করেন। ২০১৪ সাল থেকে গাজীপুর সদর উপজেলার নয়নপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি’র উদ্যোগে নিয়মিত এ দিবসটি পালন করা হচ্ছে।

উদ্বোধনের পরপরই পাঠক দর্শক ও মেলাপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি’র প্রাঙ্গণ।

http://এস-এএইচ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি’র বাংলা কবিতা দিবস উদযাপন | সাহিত্য

আপডেট সময় : ০৮:০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২