ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ইফতার সামগ্রী দিলেন পৌর আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ কোম্পানী

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / ৯৬৮৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, উপকূলিয় আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আতিক উল্লাহ কোম্পানী কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের স্থানীয় ১শ গরিব-দুঃস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

সোমবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার সময় কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ তাঁর নিজ এলাকায় সমিতি পাড়া মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজ উদ্দিন ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ৭নং ইউনিটের সভাপতি আবুল কালাম ও বায়তুল করিম জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ফোরকান।

আতিক উল্লাহ কোম্পানী জানান, প্রতিবছরের ন্যায় এই বছরও গরীব-দুস্থ অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমার আশপাশের অসহায় মানুষ গুলো দিনে এনে দিনে খায়, তাদের সামর্থ্যের কথা চিন্তা করে দীর্ঘ দুইযুগ ধরে ইফতার সামগ্রী ও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনুদান প্রদান করে থাকি।
১নং ওয়ার্ড মহল্লার মসজিদের খতিব ও ইমামদের ঈদ সামগ্রী দিয়ে আসছি।

তিনি আরো বলেন, আমার পরিবারে বাবা মা নেই। পরিবারের প্রয়াত সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত ও দুরারোগ্য রোগ থেকে রেহায় পাবার এবং শারীরিক সুস্থতার জন্য ইফতার সামগ্রী বিতরণ করি। আমাকে আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আমি ততদিন গরীব দুঃখি মেহনতি মানুষের সেবা করে যাব। সামনে পৌরসভা নির্বাচন, আমি পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করার চিন্তা ভাবনা আছে, তাই এখন থেকে মাঠে সেবামূলক কাজ করে যাচ্ছি।

এই সময় সামগ্রী পাওয়া অজুফা বলেন, আতিক উল্লাহ কোম্পানী অনেক বড় মনের মানুষ। তিনি আমাদের বিপদের দিনে পাশায় দাঁড়ায়। আল্লাহ তাকে সবসময় সুস্থ রাখুক। ফাতেমা বেগম বলেন, আমার স্বামী নাই প্রায় ৭বছর, চার সন্তানের জননী আমি। আমার সংসার চালাতে হিমশিম খেতে হয়। আতিক ভাই আমাকে সহযোগীতা না করলে এই রমজানে অনেক কষ্ট পেতে হত।

ইফতার সামগ্রী পেয়ে গরিব-দুঃস্থ জনসাধারণ বেশ সন্তুষ্টি প্রকাশ করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
03 April 2023

ইফতার সামগ্রী দিলেন পৌর আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ কোম্পানী

www.Bangladesherbarta.com

ইফতার সামগ্রী দিলেন পৌর আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ কোম্পানী

আপডেট সময় : ০৬:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩