ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

উখিয়ার লাল কাঁকড়ার সৈকতে আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রীকে

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ৯৭৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার সফরে আসছেন। এ উপলক্ষে তাঁকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল (বাইলাখালী) এলাকার ‘লাল কাঁকড়ার সৈকত’ দেখার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-প্রস্তুতিমূলক বিশেষ সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘লাল কাঁকড়ার নকশি কাঁথা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নিয়ে গতকাল জেলা প্রশাসনের সভায় আলোচনা হয়। সভায় উপস্থিত ব্যক্তিরা বলেন, প্রধানমন্ত্রী দেশের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য অনুকূলে রাখার বিষয়ে বরাবরই সোচ্চার। এ ছাড়া কক্সবাজার ভ্রমণ ও লাল কাঁকড়া নিয়েও বিভিন্ন সময় স্মৃতিচারণা করেছেন তিনি। এ কারণে প্রধানমন্ত্রীকে ‘লাল কাঁকড়ার সৈকত’ দেখার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারের ইনানী সৈকতে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর) অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর ইনানী সৈকতে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন ৫৬টি দেশের নৌবাহিনী প্রধানরা। এরই মধ্যে ইনানী সৈকতে একটি জেটি নির্মাণ করা হয়েছে। জাহাজ ভেড়ানোর সুবিধার্থে সৈকতের বহির্নোঙর এলাকার নাব্যতা সৃষ্টির কাজ চলছে। সেই জেটি ব্যবহার করেই বিভিন্ন দেশের নৌপ্রধানরা অনুষ্ঠানে যোগ দেবেন। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, আগামী ৭ ডিসেম্বর নৌবাহিনীর অনুষ্ঠানে যোগদান শেষে দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের বার্তা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ার লাল কাঁকড়ার সৈকতে আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রীকে

আপডেট সময় : ০৫:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২