ব্রেকিং নিউজ ::
উলিপুরে ব্রাজিল সমর্কদের মটর শোভাযাত্রা
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৪:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
- / ১০০৩৩ বার পড়া হয়েছে
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলের এই আসরকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠেছেন সারা বিশ্বের ন্যায় কুড়িগ্রামের উলিপুরের ফুটবলপ্রেমিরা। এরই ধারাবাহিকতায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে উলিপুরের ব্রাজিল সমর্থকদের মাঝে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ৩টায় উলিপুর ব্রাজিল ফ্যানস ক্লাব’র উদ্যোগে বিজয় মঞ্চ থেকে একটি আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা বের হয়। কাতার বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় প্রিয় দল ব্রাজিলকে শুভ কামনা জানিয়ে দলের জার্সি ও পতাকাসহ আনন্দ মিছিল ও মটর শোভাযত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। তার পর সকল সমর্থকরা ফটোসেশনে মেতে উঠেন। এর আগে উপজেলার ব্রাজিল সমর্কদের নিয়ে ব্রাজিল ফ্যানস ক্লাব গঠন করা হয়।















