ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত | সারাদেশ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৯৬৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক লিফলেট বিতরণ, র‌্যালী ও আলোচনা সভা।

শনিবার (২২অক্টোবার) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম এসটিএম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

এই সময় মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন মালিক, যানবাহনের চালক ও যাত্রী, পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কিশোর বাইকারদের চলাচল নিয়ন্ত্রণ করা, নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা ও জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা, শহরে ইজিবাইকের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা সকলের দায়িত্ব। আসুন সকলে মিলে নিরাপদ সড়ক আইন মেনে চলি।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে, এতে বিআরটিএ-এর সহকারী পরিচালক তীর্থ প্রতীম বড়ুয়া, নিসচা কক্সবাজার জেলা সভাপতি মো: জসিম উদ্দিন কিশোর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এসময় নিসচার নেতৃবৃন্দ, মোটরযান পরিদর্শক, মোটর ড্রাইভিং প্রশিক্ষক, যানবাহন মালিক, চালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
22 October 2022

কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত | সারাদেশ

www.Bangladesherbarta.com

কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত | সারাদেশ

আপডেট সময় : ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২