ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালিত | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / ৯৬৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

বুধবার (৮ মার্চ) সকাল ১১টার সময় কক্সবাজার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। বেলুন এবং ফেস্টোন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। এসময় কানিজ ফাতেমা বলেন, এখন নারীদের সামনে এগিয়ে আসার সময়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন নারী ক্ষমতায়নে। সুতরাং নারীদের পিছিয়ে থাকলে চলবে না।

তিনি আরো বলেন, আমরা নারীরা এখন সবজায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা এখন পুরুষের পাশাপাশি সংসারের অনেক দায়িত্ব পালন করছি। সরকারও নারীদের সবজায়গায় অগ্রধীকার দিয়েছেন।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা রহমান সহ অনেকে।

এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালিত | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩