ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কক্সবাজার উখিয়ার বালুখালী উপ-স্বাস্থ্যকেন্দ্রটি সিভিল সার্জনকে হস্তান্তর করেছে আইওএম সংস্থা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • / ৯৭০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে উপ-স্বাস্থ্য কেন্দ্র পুনঃনির্মাণ করেছে আইওএম সংস্থা। কাতার চ্যারিটির সহায়তায় সরকারের এই স্বাস্থ্য কেন্দ্রটি পুনঃনির্মাণ করা হয়।

বৃহস্পতিবার (১৩জুলাই) দুপুরের দিকে পুনঃনির্মিত স্বাস্থ্য কেন্দ্রটি কক্সবাজারের সিভিল সার্জনকে হস্তান্তর করা হয়েছে।

এসময় কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা বলেন- কাতার সরকার যে সহযোগীতা করেছে তা যেন অব্যাহত থাকে। যেহেতু এ অঞ্চলটি রোহিঙ্গাতে ভরপুর সেই হিসেবে স্থানীয় জনগোষ্ঠীও স্বাস্থ্যসেবা পেতে হিমশিম খেতে হবে। এ উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে একটি এ্যাম্বুলেন্সের পাশাপাশি আরও সহযোগীতা দেয়ার জন্য কাতার সরকারের প্রতি অনুরোধ জানান।

পাশাপাশি বাংলাদেশ সরকারকে এমন সহযোগীতা করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান সিভিল সার্জন।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাতার চ্যারিটি-এর হেড অব অপারেশন্স এন্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি, আইওএম-বাংলাদেশের ডেপুটি চীফ অব মিশন নিহান এরদোয়ানসহ কাতার চ্যারিটি, আইওএম’র কর্মকর্তা ও প্রতিনিধিরা।

এছাড়াও, সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ক্যাম্প ১১ এর পুন:নির্মাণকৃত বিভিন্ন ঘরবাড়িসহ অন্যান্য ক্যাম্পও পরিদর্শন করবেন তারা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
13 July 2023

কক্সবাজার উখিয়ার বালুখালী উপ-স্বাস্থ্যকেন্দ্রটি সিভিল সার্জনকে হস্তান্তর করেছে আইওএম সংস্থা

www.Bangladesherbarta.com

কক্সবাজার উখিয়ার বালুখালী উপ-স্বাস্থ্যকেন্দ্রটি সিভিল সার্জনকে হস্তান্তর করেছে আইওএম সংস্থা

আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩