ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস পালিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / ৯৬৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যলয়ে শহীদ এটিএম জাফর আলম সিএসসি সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

এই সময় মামুনুর রশীদ বলেন সরকারি কর্মচারী থেকে শুরু করে সকলকে সংবিধান সম্পর্কে অবগত হতে হবে। যার ফলে সাধারণ মানুষকে সেবা দিতে সুবিধা হবে।
নতুন খবর হলো স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এবছর থেকে ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়, সংবিধানে বাংলাদেশ নামের রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। এতে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা উল্লেখ করা আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সব ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন। জনগণ সব ক্ষমতার উৎস হলেও দেশ আইনের মাধ্যমে পরিচালিত হবে। সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নেওয়া হয়েছে।

এই সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন, জেলা কারাগারের জেল সুপার শাহ আলম খান প্রমুখ।

এছাড়াও সভায় সরকারি পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
04 November 2022

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস পালিত

www.Bangladesherbarta.com

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস পালিত

আপডেট সময় : ০৪:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২