ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজার সাংবাদিক সংসদ’র উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৮৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই শ্লােগানে সাংবাদিক সংসদ কক্সবাজার এর উদ্যােগে পালিত হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি৷
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আলোচনা সভা, চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সংসদ কক্সবাজার এর উপদেষ্টা মোহাম্মদ মুজিবুল ইসলাম।

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপন করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দেশেও উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে দেখা দিচ্ছে খরা, ঘূর্ণিঝড় ও প্রচণ্ড তাপদাহের মতো প্রাকৃতিক নানা দুর্যোগ। তাই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সবাইকে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতীম পাল।

বক্তব্য রাখেন, পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, পরেশ কান্তি দে, সাকী ও সুজন দাশ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সহ-সভাপতি এসএম ছৈয়দ উল্লাহ আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুস সাত্তার, আমিনুল কবির, আবদুর রশিদ মানিক, মিশু দাশ গুপ্তসহ আরও অনেকেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার সাংবাদিক সংসদ’র উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

আপডেট সময় : ০২:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩