ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া/পুলিশসহ গুলিবিদ্ধ ৪

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৩৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭০৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়ায় ফাকা গুলি করে ডাকাতির প্রস্তুতিকালে তাদের ধাওয়া করে পুলিশ ও স্থানীয়রা। এসময় পুলিশের দুই সদস্যসহ ৪ জন আহত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মহিপুর থানা পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, পৌরগোজা গ্রামের বাসিন্দা দুলাল সরদার ও ইউসুফ নামের এক মোটরসাইকেল চালক ।

জানা গেছে, গভীর রাতে চার থেকে পাঁচ সদস্যের ডাকাতদল পৌরগোজা গ্রামে ডাকাতির প্রস্তুতি নেয়। শুরতেই ডাকাতদল আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে শটগানের গুলি ছুড়লে দুই পুলিশ সদস্যসহ চারজন গুলিবদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা জড়ো হয়ে ধাওয়া দিলে ডাকাতদল পালিয়ে যায়।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, দুষ্কৃতকারীদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এসময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা শঙ্কামুক্ত রয়েছেন ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া/পুলিশসহ গুলিবিদ্ধ ৪

আপডেট সময় : ১০:৩৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২