ব্রেকিং নিউজ ::
কাভার্ড ভ্যান চাপায় দাঁড়িয়ে থাকা/ ৪ ব্যাক্তির মৃত্যু
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৬:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ৯৭০৫ বার পড়া হয়েছে
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় দুই সহোদর সহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাইয়ের সোনাপাহাড় (বিশ্বরোডের মাথা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে চারজন নিহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল হোসেন গণমাধ্যমকে সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন।
















