ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কালীগঞ্জে কথিত ৫ সাংবাদিক আটক

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ৯৭০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহনেওয়াজ।গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে কথিত পাঁচ সাংবাদিককে আটকের পর প্রতারণার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে সাদা রঙের একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-গ-১৪-৬৮৫২) করে কথিত পাঁচ সাংবাদিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আসেন। পরে তারা বিভিন্ন মিডিয়া হাইজের সাংবাদিক পরিচয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার সাথে দেখা করে গাড়ীর তেল খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করেন।

কথিত সাংবাদিকদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মী ও মিডিয়া হাউজগুলোর সাথে কথা বলে তাদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ সনের ২৯১ ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন।

আটককৃতরা হলো, সাপ্তাহিক এশিয়া বার্তার সাব এডিটর পরিচয়দানকারী নেত্রকোনা জেলার সদর এলাকার নিউ টাউন গ্রামের মজিবুর রহমানের পুত্র মোঃ মনিরুজ্জামান (৫৪), দৈনিক আজকের আলোকিত সকালের ক্রাইম রিপোর্টার পরিচয়দানকারী গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার করমতলা গ্রামের বাহার আলী দেওয়ানের পুত্র মাজহারুল ইসলাম অনিক (২৪), একই পত্রিকার রিপোর্টার পরিচয়দানকারী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফকরুল ইসলামের কন্যা মোছাঃ রোজিনা আক্তার (১৯), গাজীপুর মহানগরের টঙ্গি পূর্ব থানার এরশাদ নগর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র কামরুজ্জামান রানা (২৪) ও আরিচপুর শেরে বাংলা রোডের বাচ্চু মিয়ার পুত্র সরকার নাইমুল ইসলাম সেলিম (৩৪)।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়া জানান, বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিক পরিচয়ে যারা এ ধরনের কর্মকান্ড করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে একটি নোহা গাড়ী, দুইটি ভিডিও ক্যামেরা, সাতটি মোবাইল ফোন ও পাঁচটি আইডি কার্ড জব্দ করে থানার মালখানায় রাখা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন দপ্তরে হুমকি ধমকি দিয়ে টাকা পয়সা আদায় করে আসছিল। আটককৃতদের মঙ্গলবার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
13 June 2023

কালীগঞ্জে কথিত ৫ সাংবাদিক আটক

www.Bangladesherbarta.com

কালীগঞ্জে কথিত ৫ সাংবাদিক আটক

আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩