ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কালীগঞ্জে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / ৯৭৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহনেওয়াজ।গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে কওমী ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও আগুনে পুড়িয়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. ইসমাইল হোসেন মির্জা ও পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতী নাসির উদ্দিন মাহমুদীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা হতে শত শত মুসুল্লি সাধারণের অংশ গ্রহণে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হন। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ হয়।

উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুন আমিন গাজীপুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কওমী উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন কাসেমী, উপজেলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মায়ে পরিষদের সহ-সভাপতি মুফতি মো. শরিফুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তাগণ সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও আগুনে পুড়িয়ে ফেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংসদে নিন্দা প্রস্তাব আনায় সরকারকে ধন্যবাদ জানান। সাথে সাথে সুইডেনের সকল পণ্য বয়কটের দাবী জানান। সভায় অনতি বিলম্বে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথায় মুসলিম মিল্লাত আগামীতে আরোও কঠিন কর্মসূচী পালনের ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৬:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩