ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কালীগঞ্জে পুকুর থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • / ৯৭০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহনেওয়াজ।গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের মেন্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে শনিবার বিকেলে একটি লাশ প্লাস্টিকের হলুদ বস্তায় বন্দি অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি একটি কন্যা শিশুর, বয়স আনুমানিক আট বছর। কালীগঞ্জ থানার এস.আই ফজলুল হক জানান, উদ্ধারকৃত লাশটি এক কন্যা শিশুর। তার পরনে ছিল লাল রংয়ের হাফ প্যান্ট ও লাল প্রিন্টের জামা।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুষ্কৃতকারীরা অজ্ঞাত শিশুটিকে ৪/৫দিন পুর্বে হত্যা করে বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। লাশটি ফুলে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
25 March 2023

কালীগঞ্জে পুকুর থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

কালীগঞ্জে পুকুর থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০১:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩