ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কুবিতে নানা আয়োজনে পালিত শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ৯৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযথ মর্যাদার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় র‍্যালির মাধ্যমে এই দিবসটির উদযাপন শুরু হয়।

এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিত, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সায়েন্স ফ্যাকাল্টি হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কাটা হয় এবং কেক কাটা শেষে বৃক্ষরোপন করা হয়।

পরবর্তী সাড়ে ১১ টা থেকে প্রশাসনিক ভবনের ৪০১ নং কক্ষে ‘শেখ রাসেল দিবস-২০২২’ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহা আমিনুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, প্রধান অতিথি প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, দেশ স্বাধীন হওয়ার মাত্র তিন বছর ৮ মাসের মাথায় একটা শিশুকে হত্যা করে পুরো জাতিকে কলঙ্কিত করা হলো।

আজকে রাসেল নেই। আজকে উনি বেঁচে থাকলে বয়স হতো ৫৮। আসলে উনাকে মারার মাধ্যমে দেশটাকে সামনে যেতে রুখে দেওয়ার চেষ্টা হয়েছে তবে পারা যায়নি। বঙ্গবন্ধুর জ্যোষ্ঠ কন্যা শক্ত হাতে বাংলাদেশকে আবার এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তবে আমাদের সবাইকে সচেতন থাকতে এমন নিকৃষ্ট ঘটনা যেনো না ঘটে, কোনো অপশক্তি যেন আবারো দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে, ইতিহাসকে বিকৃত করতে না পারে।

উক্ত আলোচনা সভায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
18 October 2022

কুবিতে নানা আয়োজনে পালিত শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী | ক্যাম্পাস

www.Bangladesherbarta.com

কুবিতে নানা আয়োজনে পালিত শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী | ক্যাম্পাস

আপডেট সময় : ০১:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২