ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুর রহমান সাঈফ,কুমিল্লা জেলা প্রতিনিধি,

ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়া কুমিল্লা ২০৬ নিয়োগ প্রত্যাশী চাকরি পেয়েছেন। মঙ্গলবার( ২৮ফেব্রুয়ারি) সকালে কুমিল্লায় পুলিশ সুপার আব্দুল মান্নান ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে ১৮১ জন ছেলে ও ২৫ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হয়েছে। পরে দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আর.আই. এ.বি.এম. আব্দুল হালিম মিনায়তনে কনস্টেবল পদে ২০৬ জন উত্তীর্ণকে বরণ করে নেন কুমিল্লা জেলা পুলিশ।

এদের মধ্যে সাধারণ কোটায় ১১২ জন, মুক্তিযুদ্ধ কোটায় ৪০ জন । পোষ্য কোটায় পুরুষ-১৮, নারী-২৫জন,আনসার কোটায় ১১ জন,এতিম-১ জন নিয়োগ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা পুলিশ সুপার পিপিএম বার আব্দুল মান্নান,
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান(অপরাধ), কুমিল্লা সদর সার্কেল এসপি কামরান হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান (ডিএসবি) প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করেন তাহলে দেশ আরো অনেক দুর এগিয়ে যাবে। স্মার্ট পুলিশ তৈরি করার জন্য ঢাকা পুলিশের হেডকোয়ার্টারে সহযোগিতায় স্বচ্ছভাবে কুমিল্লাতে ২০৬ জনকে নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে সবাই মেধাবী। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ঘুষ ছাড়া যেহেতু চাকরি হয়েছে সৎ ভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।

উল্লেখ্য,গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লা পুলিশ লাইন মাঠে কনস্টেবল পদে চাকরির জন্য পরীক্ষা শুরু হয় এতে আবেদন করে ৫ হাজার ৮২২ জন। শারিরিক যোগ্যতায় বাদ পড়ে লিখিত পরিক্ষায় অংশ নেন ৪ শত ১৮৭ জন। লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হন ৫৭১ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় কৃতকার্য হন ২০৬ জন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
28 February 2023

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১২:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩