কুমিল্লায় চিকিৎসক দম্পতী ও কুমাস উপদেষ্টাদের সম্মাননা স্মারক প্রদান
- আপডেট সময় : ০২:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ৯৭৪১ বার পড়া হয়েছে
শাহ্জালাল আল-নাগর॥
অধ্যাপক ডাঃ শরতাজ বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল উপদেষ্টা, কুমিল্লা মানবকল্যাণ ও রক্তদান সংস্থা (কুমাস)
ডাঃ জহিরুল হক, কুমিল্লা সদর হাসপাতাল
উপদেষ্টা, কুমিল্লা মানবকল্যাণ ও রক্তদান সংস্থা (কুমাস)
কুমিল্লা মানবকল্যাণ ও রক্তদান সংস্থা (কুমাস) এর ১ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় কুমাসের সম্মানিত উপদেষ্টা কুমিল্লার জনপ্রিয় ডাক্তার শরতাজ বেগম ও ডাক্তার জহিরুল হক কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জনাব ডাঃ জহিরুল হক তিনার নিজ এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে তিনি অনেক মানবিক কাজ করছেন। উনার সহধর্মিণী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্বনামধন্য অধ্যাপক ডাঃ শরতাজ বেগম বেশ সুনামের সাথে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।
কুমিল্লা মানবকল্যাণ ও রক্তদান সংস্থা (কুমাস) এর সভাপতি কালাম পাটোয়ারী ও সেক্রেটারি মহসিন কামাল তদের মধ্যে সম্মাননা স্মারক হস্তান্তর করেন।















