ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

কোটিপতি পুলিশ কর্মকর্তার কোটিপতি স্ত্রী 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনের স্ত্রী শাহাজাদী আলম লিপি। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

বিভিন্ন সময় তিনি বলেছেন, একটি জেলার সব এমপি তাঁর পকেটে থাকে। তাই এমপি পদের লোভে নয়, তিনি রাজনীতিতে আসতে চান জনগণের সেবা করতে। লিপির এমন বক্তব্যের ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঢাকঢোল পিটিয়ে শত শত গাড়ি, মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে গিয়ে তিনি খরচ করেছেন বিপুল টাকা। হলফনামায় নিজেকে কোটিপতি ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন।

আলোচিত প্রার্থী লিপির স্বামী বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি। তিনি ৩ কোটি ৫৬ লাখ টাকার সম্পদের মালিক। হলফনামার তথ্য অনুযায়ী, সারিয়াকান্দি হাটশেরপুর এলাকার বাসিন্দা লিপির ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেধা এন্টারপ্রাইজ। আয়ের উৎস হিসেরে কৃষি খাত থেকে বছরে ৫০ হাজার ২০০ টাকা পান বলে উল্লেখ করেছেন। তাঁর স্বামীর কৃষি খাত থেকে আয় হয় ৪ লাখ ৫৮ হাজার টাকা। লিপি বাড়ি ভাড়া পান ৩ লাখ ৬০ হাজার টাকা, তাঁর স্বামী পান ৬ লাখ ১ হাজার। স্বামীর চাকরি থেকে বছরে আয় হয় ৯ লাখ ৩৫ হাজার টাকা। অন্যান্য খাতে স্বামীর কোনো আয় না থাকলেও লিপি আয় করেন ৫৭ হাজার টাকা।

অস্থাবর সম্পত্তির মধ্যে লিপির নগদ টাকা ২৮ লাখ ৪৮ হাজার। তাঁর স্বামীর কাছে নগদ টাকা ২ কোটি ১৩ লাখ ৮৯ হাজার। পুলিশ কর্মকর্তা মিলনের ব্যাংকে ৪১ হাজার ৯১৭ টাকা আছে। লিপির আছে ১২ লাখ ৫৩ হাজার টাকা। লিপির চেয়ে তাঁর স্বামী বেশি অলংকার ব্যবহার করেন।লিপির ১০ তোলা অলংকার থাকলেও স্বামী ব্যবহার করেন ৫০ তোলা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, লিপির ২৫৯ দশমিক ৬৯ শতক জমি আছে, যার দাম ৪৪ লাখ ৫৬ হাজার টাকা। তাঁর স্বামীর কৃষিজমি আছে ১২১৪ শতক। এই জমির দাম ৪ লাখ টাকা। এ ছাড়া লিপির ১০১ দশমিক ৫৭ শতক অকৃষি জমি আছে, যার দাম ২৬ লাখ ১০ হাজার টাকা। তাঁর স্বামীর ২৫২ দশমিক ৫৩৬ শতক অকৃষি জমি আছে। এর মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে লিপির আছে একটি পাচতলা দালান। এটি হেবা সূত্রে পাওয়া বলে উল্লেখ করেছেন। আছে নির্মাণাধীন আরও একটি বাড়ি। রয়েছে তিনটি দোকান। লিপির স্বামীর রয়েছে একটি পাঁচতলা দালান, একটি আধাপাকা বাড়ি। তবে এগুলো হেবা বা দান সূত্রে বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে কোনো মূল্য উল্লেখ করা হয়নি।

শাহাজাদী আলম লিপি বলেন, ‘আমি ব্যবসা করি। ব্যবসা থেকে কোটিপতি হয়েছি। এলাকায় বেশ আগে থেকেই প্রচার চালাই এই তথ্যটিও সত্য। তবে এলাকার মানুষ ভালোবেসে এসব প্রচারের টাকা খরচ করে। আমাদের কোনো টাকা খরচ করতে হয় না।’ এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নান।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
07 December 2023

কোটিপতি পুলিশ কর্মকর্তার কোটিপতি স্ত্রী 

www.Bangladesherbarta.com

কোটিপতি পুলিশ কর্মকর্তার কোটিপতি স্ত্রী 

আপডেট সময় : ০৬:০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩