ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ক্ষেতলালে পাল্টা সংবাদ সম্মেলন করেন মতিয়র রহমান

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ৯৭৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগে গত রোববার (১৫ মে) সকালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে সংবাদ সম্মেলন করেন নিলুফা ইয়াসমিন নামের এক গৃহবধূ। সেই সংবাদ দৈনিক ভোরের দর্পনসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

গতকাল শনিবার দুপুরে ক্ষেতলালে ওই সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার নিশ্চিন্তা বাজারের মৃত মোয়াজ্জেম হোসেন এর ছেলে মতিয়র রহমান।

পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১২ সালের ২১ অক্টোবর ৬ শতক জমি খাজনা পরিশোধ সাপেক্ষে ছামছুর রহমান এর নিকট থেকে ক্রয় করে দলিল ও জয়পুরহাট জেলা সাব-জজ আদালতে ২৬/২১ আপিল মামলার রায় মূলে দখলে নিয়েছি এবং খাজনা পরিশোধ করেছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, ক্ষেতলালের নিশ্চিন্তা মৌজার ৯৯ শতক সম্পত্তি সিএস মূলে আমীর আলী একক মালিক ছিলেন। তার মৃত্যুর পর কন্যা কছিমন উত্তরাধিকার সূত্রে ২৪.৭৫ শতক জমির মালিক হোন। তার মৃত্যুর পর পুত্র ছামছুর রহমান অংশীদার হিসেবে ৮.২৫ শতক জমির মালিকানা পান এবং ১৯৪৯ সালের ২৪ মে ওসমান এর নিকট থেকে ১৬.৫০ শতক জমি কবলা করলে মোট জমি ২৪.৭৫ শতক জমির মালিক হোন তিনি। এরপর সিএন্ডবি রাস্তা তৈরির জন্য তার ১৬.৫০ শতক জমি একোয়ার করেন সরকার। ফলে ওই একোয়ার সম্পত্তি বাদে ৮.২৫ শতক অবশিষ্ট থাকে। আমি বিগত ২০১২ সালের ২১ অক্টোবর ৩০৭১ নং রেজিস্ট্রিকৃত কোবলা দলিল মূলে ওই জমি থেকে ৬ শতক জমি ক্রয় করি।

আমি ওই জমির ক্রয় দলিল এবং জয়পুরহাট জেলা সাব-জজ আদালতে ২৬/২১ নং আপিল মামলার রায় মূলে দখলে নিয়ে ওই ৬ শতক জমির খাজনা পরিশোধ করে বৈধভাবে ভোগ দখল করে আসছি।

আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগে গত রোববার (১৫ মে) সকালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে সংবাদ সম্মেলন করে নিলুফা ইয়াসমিন নামের এক গৃহবধূ যা বলেছেন তা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি আদালতের আদেশ অমান্য করিয়া স্থাপনা নির্মাণ কাজ করিনি। আদালত এর আদেশ হাতে পাওয়ার আগেই নির্মাণ কাজ শুরু করেছিলাম।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 May 2023

ক্ষেতলালে পাল্টা সংবাদ সম্মেলন করেন মতিয়র রহমান

www.Bangladesherbarta.com

ক্ষেতলালে পাল্টা সংবাদ সম্মেলন করেন মতিয়র রহমান

আপডেট সময় : ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩