ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

গোয়ালন্দে প্রতিবন্ধিকে গণধর্ষণ গ্রেফতার ৩

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ৯৭৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(রাজু আহমেদ) স্টাফ রিপোর্টার॥

রাজবাড়ীর গোয়ালন্দে এক প্রতিবন্ধী তরুনীকে (১৯) সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করে।

এখনো পলাতক রয়েছে আরো ৩ জন গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার আড়ৎপট্টি এলাকার লালমিয়া বেপারীর ছেলে মোঃ সজল বেপারী ওরফে শরিফ বেপারী (২৮), ঘোষ পট্টি এলাকার আলতাফ ডাক্টারের ছেলে মিঠু (৩৮) এবং উত্তর উজানচর নতুন পাড়ার বাসিন্দা মৃত তোতা শেখের ছেলে মোঃ আলামিন শেখ (২৮)।
এছাড়া এ ঘটনায় পলাতক রয়েছে ১ জন এজাহারভুক্ত ও ২ জন অজ্ঞাতনামাসহ মোট ৩ জন আসামী।

থানা পুলিশ সূত্রে জানা গেছে , তরুনীর বাবা একজন দিন মজুর। গত শনিবার (২০ আগষ্ট) দিবাগত রাত ১ টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখেন তার বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে ঘরে নেই। কাছাকাছি খোঁজাখুজির পর রাত ২ টার দিকে তারা তরুণীকে বাড়ী থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গোয়ালন্দ বাজার হতে দৌলতদিয়া ঘাট গামী রেল ব্রীজের ঢালে খুঁজে পান।

এ সময় তাদের উপস্থিতি দেখে সেখান থেকে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তরুণীকে সেখান থেকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করে এবং হাতেনাতে আটক করে ধর্ষক শরীফ বেপারী ও মিঠুকে। তারা ঘটনার জন্য তরুণীর বাবার কাছে ক্ষমা চায়। অসহায় বাবা লোক লজ্জার ভয়ে তাদেরকে ছেড়ে দিয়ে মেয়েকে নিয়ে বাড়ীতে চলে আসেন। পরদিন রবিবার (২১ আগষ্ট) তরুনীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘটনা শুনে ভুক্তভোগী তরুণীকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু দরিদ্র বাবা টাকার অভাবে মেয়েকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যেতে পারেন নাই।

পরবর্তীতে আত্মীয়-স্বজনদের পরামর্শে দুইদিন পর মঙ্গলবার (২৩ আগষ্ট) বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনকে জানান তারা।

উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবগত করেন।ওসি ইউএনও’র কার্যালয়ে গিয়ে ঘটনা শোনার পর তরুণীর বাবাকে মামলা দায়েরের পরামর্শ দেন। এ সময় ভুক্তভোগী বাবা থানায় গিয়ে ওইদিনই ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২ জনসহ মোট ৬ জনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেন।

এ বিষয় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, মামলা দায়েরের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করি।

অপর আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার গ্রেফতারকৃত আসামিদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

24 August 2022

গোয়ালন্দে প্রতিবন্ধিকে গণধর্ষণ গ্রেফতার ৩

www.Bangladesherbarta.com

গোয়ালন্দে প্রতিবন্ধিকে গণধর্ষণ গ্রেফতার ৩

আপডেট সময় : ০২:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২