ব্রেকিং নিউজ ::
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ চট্টগ্রামে প্রস্তুত মেডিকেল টিম | চট্টগ্রাম
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৯:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ৯৬৮৫ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় মেডিকেল ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।একইসঙ্গে ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১৫টি উপজেলার ২০০টি ইউনিয়নের ২শ’টি মেডিকেল টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে ৭৫টি, ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি, স্কুল হেলথ ক্লিনিকে ১টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টিসহ মোট ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।
















