জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৯৭ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন।।
কক্সবাজার জেলায় শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২।আজ থেকে আরম্ভ হলো বালক বালিকাদের গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট।প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামনিরা একদিন অনেক বড় ফুটবল খেলোয়াড় হবে। তোমাদের এইখান থেকে অনেকে জাতীয় ফুটবল লীগে খেলবে, এটায় আমাদের বিশ্বাস। কক্সবাজার জেলায় তোমাদের জন্য তৈরি হচ্ছে ভালো মানের ফুটবল একাডেমি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলার ব্যবস্থা রেখেছেন।
প্রতিবছর বিভিন্ন টূর্নামেন্টে তোমাদের অংশগ্রহণ দেখে, আমরা গর্ববোধ করি।তোমরা আমাদের ভালো খেলা উপহার দিয়ে জেলা থেকে বিভাগে যাবে।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মোঃ
মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম (বার)।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক কক্সবাজার। এডিসি শিক্ষা বিভীষন দাশ, রুহল আমিন স্টেডিয়ামের সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
এতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, সহকারি শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২২ চলবে কক্সবাজার রুহল আমিন স্টেডিয়ামে মাসব্যাপী।
















