জেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন/ মোস্তাক আহমদ চৌধুরী
- আপডেট সময় : ০৯:৩৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৭৭ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন।।
আসন্ন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০১১ থেকে দায়িত্ব পালন করে আসছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কক্সবাজারের সাথে বাকি ৬০ জেলা পরিষদের প্রার্থীও চূড়ান্ত করা হয়।
তথ্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
জেলা পরিষদ চেয়ারম্যানের এই পদে বসতে এবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে কেন্দ্রের কাছে জমা দিয়েছিলেন মোস্তাকসহ সাত প্রার্থী।
তারা হলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,
সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যপিকা এথিন রাখাইন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার পৌরসভার চার চারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড নুরুল আবছার।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের পিতা মাহবুবুল হক মুকুল। সালাহউদ্দিন আহমদ সিআইপির ছোট ভাই জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি ও সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য কমরুদ্দীন আহমদ।
মোস্তাক আহমদ চৌধুরী যিনি এলাকায় মোস্তাক মিয়া আর মিয়া সাহেব অনেকের কাছে খাঁন সাহেব নামেই পরিচিত। বাংলাদেশের কক্সবাজার জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধের সংগঠক। তিনি চট্টগ্রাম-১৭, তৎকালীন চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য।
মোস্তাক আহমদ চৌধুরী কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে এক সম্ভান্ত্য জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খান বাহাদুর মমতাজ আহমদ চৌধুরী। খান বাহাদুর মোজাফফর আহমদ চৌধুরী ছিলেন তার দাদা। কক্সবাজার সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য জনাবা কানিজ ফাতেমা মোস্তাক তার সুযোগ্য স্ত্রী। যিনি কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও কক্সবাজার মহিলা সংস্থার চেয়ারম্যান।
















