ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

জৈন্তাপুরে অটোরিকশায় ট্রাকের চাপায় যাত্রী নিহত | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাপায় মো. সজিব আহমদ (২২) নামের এক সিএনজিচালিত অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় একজন আহতও হয়েছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব শেরপুর জেলার সদর থানার কুলুরচর বেপারিপাড়া গ্রামের বাসিন্দা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজারে একটি ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজিব মারা যান।

আহত হন বিয়ানিবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের জায়েদ মিয়ার ছেলে শাহিন (৩০)। তবে অটোরিকশার ভেতরে থাকা বাকি ৩ জন অক্ষত ছিলেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সজিবের মরদেহ উদ্ধার করেন।তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কবির জানান, ‘সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং ১ জন আহত হয়েছেন।

বাকি তিন জন সুস্থ রয়েছেন। মরদেহ ও দূর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জৈন্তাপুরে অটোরিকশায় ট্রাকের চাপায় যাত্রী নিহত | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০১:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩