ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / ৯৭২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টা ৪২ মিনিটে প্রথমে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এর পর প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তিন বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া ত্যাগ করে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দ্যেশে রওনা হন। রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।

পরে প্রধানমন্ত্রী চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও দুস্থ মেধাবী শিশু শিক্ষার্থীদের মধ্যে অনুদান বিতরণ করেন। একই সঙ্গে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষ করে বিকালে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

এদিকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জ হয়ে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। পরে সকাল ১০টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৯:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩