ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

টুঙ্গিপাড়ায় মাঠের অভাবে ঘরবন্দি শৈশব | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৬৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার অন্তর্গত চরকুশলী গ্রামে দুই শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের অবসর সময়ে মন-মেজাজ ভালো রাখতে প্রয়োজন খেলাধুলা। অথচ, চরকুশলি গ্রামে নেই স্থায়ী কোনো খেলার মাঠ। গ্রীষ্মে ফসল তোলার পর ফাঁকা মাঠে দুই-তিন মাসের মতো খেলার সুযোগ রয়েছে, যা স্থায়ী নয়।

খেলাধুলার জন্য স্থায়ী মাঠ না থাকায় অবসর সময়ের বিনোদন হিসেবে শিক্ষার্থীরা ঝুঁকছে নেশাদ্রব্য ও এন্ড্রয়েড গেমে। তরুণদের জন্য এসব মারাত্মক ক্ষতিকর। অন্যদিকে এলাকায় তৈরি হচ্ছে কিশোর গ্যাং। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে শিশু-কিশোরদের দুরন্ত শৈশবের উদ্যম। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল ডিভাইসমুখী হয়ে পড়ছে আমাদের শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম। অন্যদিকে একের পর এক মাঠ নানাভাবে দখল হয়ে যাচ্ছে। ফলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে বাধাগ্রস্ত।

যার ফলে অভিভাবকরা আশাহত হয়ে পড়েছে তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে। চরকুশলি গ্রামের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন ধরে স্থায়ী খেলার মাঠের জন্য দাবি জানিয়ে আসছে। তাই, সংশ্লিষ্টদের এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
23 February 2023

টুঙ্গিপাড়ায় মাঠের অভাবে ঘরবন্দি শৈশব | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

টুঙ্গিপাড়ায় মাঠের অভাবে ঘরবন্দি শৈশব | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩