ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়/ চট্টগ্রামে ৫ সাংবাদিকের জামিন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাইবার ট্রাইবুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির সাংবাদিক সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল এর সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কন্ঠ ও দৈনিক পূর্বকোণ এর মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী এর মিরসরাই প্রতিনিধি), মো. জহিরুল ইসলাম (আমার সংবাদ এর সীতাকুণ্ড প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক, দৈনিক সাঙ্গু, বাংলা ট্রিবিউন এর মিরসরাই প্রতিনিধি) এর জামিন মঞ্জুর করেন।

মামলায় বিবাদী পক্ষে ছিলেন, সিনিয়র আইনজীবী ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মোঃ মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহামদ খাঁন রনি, রেদোয়ান উদ্দিন।

প্রসঙ্গতঃ ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোণামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে শেয়ার করায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইবুনাল আদালত চট্টগ্রামে মামলা (নং- ৭০/২১) দায়ের করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
07 September 2022

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়/ চট্টগ্রামে ৫ সাংবাদিকের জামিন

www.Bangladesherbarta.com

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়/ চট্টগ্রামে ৫ সাংবাদিকের জামিন

আপডেট সময় : ০২:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২