ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ৯৬৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার (৩০ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে। আমরা নির্বাচনটা সময়ের মধ্যেই করতে চাই।

রংপুর সিটিতে ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহার করা হবে কিনা- জানতে চাইলে আলমগীর বলেন, সেটা কমিশনের সভায় সিদ্ধান্ত হবে। এখনই বলা যাবে না। তবে এগুলো ব্যবহারে কমিশনের একটা প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে।

তিনি আরো বলেন, ইসির অবস্থান হচ্ছে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হবে, সেখানে ইভিএম ও সিসি ক্যামেরা দেয়ার চেষ্টা করবে। তবে প্রতিটা নির্বাচনের জন্য আলাদা আলাদা সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ ডিসেম্বর সর্বশেষ রংপুর সিটিতে নির্বাচন হয়। প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশের বার্তা

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
30 October 2022

ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন

www.Bangladesherbarta.com

ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন

আপডেট সময় : ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২