ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

সাবাব খান
  • আপডেট সময় : ০৯:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৯৮১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে গত বুধবার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত চলে গেছেন এক মোটরসাইকেল চালক। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায়নি।

পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের।

পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পুলিশ ঘটনাটি জানার পর নিজেরাই জিডি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে।

জানতে চাইলে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বাংলাদেশের বার্তাকে বলেন, আমরা তদন্ত করছি। ওই খামে কী লেখা ছিল বা কী আছে সেটা আমাদের দেওয়া হয়নি। ওটা সিএসএফ (বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দল) এর কাছে আছে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

আপডেট সময় : ০৯:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬