ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

তিস্তার চরে গম চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি,

বর্তমান মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় নীলফামারীর ডিমলা তিস্তার চরে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহ বেড়েছে। ফলে এ মৌসুমে ব্যাপক মুনাফার আশা করছেন কৃষকরা।

জানা গেছে, আগে এই অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হতো। এছাড়াও একটা সময় গমের চাষও করা হতো। কয়েক বছর আগে গমের বাস্ট রোগের কারণে চাষিরা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। পরবর্তীতে আবার কৃষি অফিসের পরামর্শে কৃষকেরা গম চাষে ঝোঁকেন। তবে এই মৌসুমে গম চাষে বাম্পার ফলন হওয়ার আশা করছে তিস্তা পাড়ের চাষীরা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, আবহাওয়া অনুকূল থাকায় এ বছর আবারও গম চাষে ঝুঁকেছেন কৃষকরা। তবে এবছর উপজেলার কোথাও বাস্টের আক্রমণ দেখা দেয়নি।

ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের চর খড়িবাড়ী এলাকার কৃষক বাক্কার আলী জানান, এবছর তিনি এক বিঘা জমিতে গমের আবাদ করেছেন। সাধারণত শীতে গমের ক্ষেত নষ্ট হলেও এবার তেমন কোনও ক্ষতি হয়নি। ফলে ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী এলাকার গম চাষি শহিদুল ইসলাম জানান, আগের কয়েক মৌসুমগুলোতে গমের রোগ (বাষ্ট) হওয়ায় লোকসান হয়েছিল। এখন কৃষি অফিসের পরামর্শে আবারও গম চাষ শুরু করেছেন। গেলো বছর গমের আবাদ ভালো হওয়ায় এবারও গমের আবাদ করেছি। সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে গমের চাষে লাভের মুখ দেখবেন তারা। চাষি আজাহার আলী বলেন, এই বছর রোগের আক্রমণ না হওয়ায় ভালো ফলন ও মুনাফার আশা করছেন তিনি।

জানা গেছে, ডিমলা উপজেলার চলতি ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্র ২৩০ এর মধ্যে ২২০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, ‘চলতি মৌসুমে এই অঞ্চলে ব্যাপকহারে গমের চাষ হয়েছে। কৃষি অফিসের পরামর্শে এই মৌসুমে কৃষকদের গম চাষের প্রতি আগ্রহী করে তোলা হয়।’ এই উপজেলায় বিপুল পরিমাণ তামাক চাষ হয়ে থাকে। আমরা তামাকের বিকল্প ফসলে উৎপাদনে কৃষকদের অন্যান্য ফসল আবাদের জন্য সহায়তার পাশাপাশি উদ্বুদ্ধ করছি।‘চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা অনেকগুণ বেড়েছে বলেও জানান তিনি।’

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
05 February 2023

তিস্তার চরে গম চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

তিস্তার চরে গম চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৩:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩