ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

থানচিতে পুলিশের হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্ট উদ্বোধন করেন/ আইজিপি 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৭৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদুল হাসান:

প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি বান্দরবান। পাহাড়, ঝর্ণা, নদী আর নৈসর্গিক পরিবেশে বান্দরবান যেন সেজেছে এক অপূর্ব সাজে। ভ্রমণ পিয়াসী মানুষ বান্দরবানের সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসেন এখানে।

বান্দরবানে পর্যটকদের জন্য এখনো গড়ে ওঠেনি তেমন আবাসিক ব্যবস্থা। পর্যটকদের আবাসিক সংকট নিরসনে এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট। এ ট্রাস্টের উদ্যোগে নির্মাণ করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্ট।

ইন্সপেক্টর জেনারেল পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে রিসোর্টটি উদ্বোধন করেন। এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে।

পাশাপাশি আমরা পুলিশ বাহিনীর সদস্যদের কল্যাণ এবং জনগণের কল্যাণেও বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি। পর্যটকদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে থানচিতে এ রিসোর্ট নির্মাণ করা হয়েছে। রিসোর্টটি দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ফুট উঁচু থানচিতে পাঁচ একর জায়গা জুড়ে নির্মিত হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্টে রয়েছে বিভিন্ন মানের ভিআইপি কটেজ, হানিমুন কটেজ, এক্সিকিউটিভ কটেজ ও ডরমেটরি।

এখানকার অত্যাধুনিক ক্যাফেটেরিয়ায় নানা স্বাদের পাহাড়ি খাবারসহ অন্যান্য খাবারেরও ব্যবস্থা রয়েছে। বিনোদনপ্রেমীদের জন্য আছে এমপি থিয়েটার।

পাহাড়ি সংস্কৃতির সাথে মিল রেখে এখানে নির্মাণ করা হয়েছে একটি জাদুঘর। রিসোর্টির আরেকটি আকর্ষণীয় দিক হল থানচি থেকে সাঙ্গু নদী হয়ে রিমাক্রি ও আফিয়ামুখ পর্যন্ত নৌবিহারের ব্যবস্থা।

এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
25 September 2022

থানচিতে পুলিশের হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্ট উদ্বোধন করেন/ আইজিপি 

www.Bangladesherbarta.com

থানচিতে পুলিশের হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্ট উদ্বোধন করেন/ আইজিপি 

আপডেট সময় : ১২:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২