ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

দাম্পত্য কলহ, শিশুকে হত্যা করে মাটিচাপা | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / ৯৬৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো শাহনেওয়াজ।গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে দাম্পত্য কলহের জের ধরে  শিশুকে হত্যার পপর মাটিচাপা দেওয়ার অভিযোগে এক রাজমিস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান উপকমিশনার (গোয়েন্দা) ইব্রাহিম খান।

গ্রেফতার তাহারুল মিয়া রংপুরের পীরগঞ্জ থানার জামালপুর গ্রামের  ইয়াসিন আলীর ছেলে।

উপকমিশনার বলেন, গত ১৫ মার্চ বিকেলে ইসলামপুর এলাকায় স্থানীয় কবির হোসেনের সদ্য মাটি ভরাটকরা  ফাঁকা জমিতে মাটি চাপা অবস্থায় ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে শিশুর বাবা জাফর আলী ঘটনাস্থলে গিয়ে শিশুটি তার ছেলে সাখাওয়াতের বলে সনাক্ত করেন।

এ ব্যাপারে বাসন থানায় শিশুটির বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে হত্যায় অভিযুক্ত তাহারুল মিয়াকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি তাহারুল জানান, ভিকটিম শিশুর জ্যাঠাতো বোন শারমিনের সঙ্গে দুই বছর আগে তার  বিয়ে হয়। বিয়ের পর তারা ভোগড়া পেয়ারা বাগান এলাকায় নিহত শাখাওয়াতের পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ ও শাখাওয়াতের মার বকাঝকার কারণে আক্রোশে তাহারুল গত ১৩ মার্চ বিকেলে শিশুটিকে অপহরণ করে ইসলামপুর এলাকায় নিয়ে যান।

সেখানে রাত ৮ টার দিকে শাখাওয়াতের পরনের লুঙ্গি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মাটি চাপা দিয়ে চলে যান। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনরা তাকে না পেয়ে পরদিন থানায় নিখোঁজ ডায়েরি করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
23 March 2023

দাম্পত্য কলহ, শিশুকে হত্যা করে মাটিচাপা | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

দাম্পত্য কলহ, শিশুকে হত্যা করে মাটিচাপা | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩